বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাঞ্চল্যকর এক ঘটনায় বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ মাসুদ রানা (৩২) এবং ২. মোঃ কুদরাত-ই-হৃদয় (২২)। তারা ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বারী ও মনয়ারা বেগমের সন্তান।

বিজ্ঞাপন

ভুক্তভোগী মা মনয়ারা বেগম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মাসুদ রানার মেয়েকে তার মা প্যান্ট পরিয়ে দেন। এ সময় মেয়েটি বলে— “বাবা এর চেয়ে ভালো করে পড়িয়ে দিতে পারে।” এ কথা শুনে দাদী (মনয়ারা বেগম) নাতনিকে হালকা ধমক দিয়ে বলেন, “তোর বাবার কাছে যা।”

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা ও তার ছোট ভাই হৃদয় নিজেদের জন্মদাতা মা-বাবার ওপর ক্ষিপ্ত হয়ে নির্দয়ভাবে মারধর করেন। এতে তাদের বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়, এর আগে তার আরও একটি দাঁত ভেঙে দিয়েছিল বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, দুই ভাই মাকে শ্লীলতাহানির চেষ্টা এবং গাছে বেঁধে রাখার উদ্যোগ নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মনয়ারা বেগমকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী মা থানায় অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ছেলেকে আটক করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “বৃদ্ধ মা-বাবাকে মারধরের মতো জঘন্য ঘটনায় পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই হারুন-অর-রশিদ।”

এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা জানান, “নিজের জন্মদাতা মা-বাবার ওপর এমন অমানবিক আচরণ সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।”

স্থানীয়রা পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]