কয়েলের আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন ছাই, নিঃস্ব পরিবার


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ২:০০ অপরাহ্ন /
কয়েলের আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন ছাই, নিঃস্ব পরিবার

মোঃ মশিউর রহমান বিপুল || কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়ে জুয়েল নামে এক কৃষকের গবাদি পশু ও মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।এ ঘটনায় গোয়াল ঘড়ে থাকা গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রায় ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।ফলে কৃষক পরিবারটি নিঃস্ব হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

বুধবার (২২ অক্টোবর ) ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নের (০২ ) নং ওয়ার্ডের দক্ষিণ নেওয়াবস গ্রামের কৃষক জুয়েল মিয়া গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় গবাদিপশু গুলোর চিৎকারে বাড়ির ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়।

পরে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না পেয়ে ফেরত চলে যায়। পড়ে নিরুপায় হয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রে আসে ।

পাঁছগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জুয়েল মিয়া একজন কৃষক। কয়েলের আগুনে পুড়ে তার কয়েকটি গবাদিপশু মারা যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।