বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃআবুসাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

এমপিওভুক্ত শিক্ষকদের ৩দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর সকাল ১১টায় নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি আয়োজন করেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ৩দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।

শিক্ষক নেতারা বলেন, বর্তমান চলমান কর্মসূচি পালন করার ফলে শ্রেণী কার্যক্রমের যে ব্যাহত হচ্ছে তা দাবি মেনে নিলে আমরা ছুটির দিনেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করে তাহা পুশিয়ে দেয়া হবে।

তাঁরা আরো বলেন, দেশকে উন্নত করতে হলে শিক্ষার উন্নয়ন করতে হবে। শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার মান উন্নত করা অলিক স্বপ্নেই থেকে যাবে।

শিক্ষকদের দাবি পুরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

উপদেষ্টাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনারা যদি এখন শিক্ষকদের সহায়তা না করেন তাহলে পরবর্তীতে আপনারাও শিক্ষকদের প্রয়োজনে পাশে পাবেন না।

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) পক্ষ থেকে একাত্মা প্রকাশ করেন আলহাজ্ব মোঃ সাইফুর রহমান রানা।

অবস্থান কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

কুড়িগ্রাম নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]