
রিপন আহমেদ রনি ।। কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটির সোনাহাট প্রাচীণ শ্যামা কালী মন্দিরে অন্যান্য বছরের ন্যায় আগামী ২০ অক্টোবর ২০২৫ ইং মোতাবেক ২ কার্তিক বাংলা ১৪৩২ রোজ সোমবার রাত্রি ব্যাপী দীপাবলী উৎসব ও শ্রী শ্রী শ্যামা কালী পুজা অনুষ্ঠিত হবে।পৌরাণিক তথ্যমতে দেবাদিদেব মহাদেব দেবী মহামায়ার শব দেহ নিয়ে হিমালয়ে গমনের সময় এখানে দেবী মহামায়ার সোনার(স্বর্ণের)গহনা পতিত হয়েছিল। তখন থেকে এলাকাটির নামকরণ হয় সোনাহাট। আর তখন থেকে এশিয়ার অন্যতম সোনা বেচাকেনার বাণিজ্য কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ লাভ করে সোনাহাট বন্দর।

তৎকালীণ সোনাহাটে বসবাসরত এক মাড়োয়ারি স্বপ্নাদিষ্ট হয়ে সোনাহাট প্রাচীণ শ্যামা কালী মন্দির স্থাপন করে পুজার্চনা শুরু করেন।১৯৪৭ সালে বৃটিশ শাসন আমলের সমাপ্তি হলে সোনাহাট বন্দরকে পরিত্যক্ত ঘোষণা করা হলে মাড়োয়ারি সম্প্রদায় ভারতে চলে গেলেও মন্দিরের পুরোহিতের বংশধর আজও মন্দিরে নিয়মিত পুজার্চনা করে আসছে।
অন্যান্য বছরের ন্যায় মন্দিরের পুরোহিত বাংলাদেশ পুলিশ/ বর্ডারগার্ড/বাংলাদেশ সেনাবাহিনী/ Rabএর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের পুজা অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মন্দিরের পুরোহিত শ্রী সুবল চন্দ্র মন্ডল।সন্ধ্যায় দীপাবলী প্রদীপ প্রজ্জ্বল শেষে দেবীর পুজান্তে আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, কোন অপ্রীতিকর ঘটনার সুত্রপাত হওয়ার সম্ভবনা নেই। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য প্রেরন করা হলো।
আপনার মতামত লিখুন :