কচাকাটা থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারু গ্রেপ্তার


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন /
কচাকাটা থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারু গ্রেপ্তার

মোঃ নাজিমুল ইসলাম || নাগেশ্বরী

কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে।

কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামে মোহাম্মদ আজিতুল্লাহর বসতবাড়ির রান্নাঘরে গোপনে জুয়ার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের জুয়া খেলার আসর বসত। এতে যুবসমাজ বিপথে যাচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জুয়া ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।