বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কাঠমিস্ত্রির কাজ করে জিপিএ-৫ পেয়েছেন রবিউল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের প্রত্যন্ত চর কাপনার রবিউল এখন জেলার গর্ব। কাঠমিস্ত্রির সন্তান ও নিজে মাঝে মধ্যে বাবা সঙ্গে কাজে যেতেন তার অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে এইচএসসি ২০২৫ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ অর্জন করেছে সে।

রবিউলের বাবা পেশায় কাঠমিস্ত্রি, মা গৃহিণী। দুই ভাই ও দুই বোনের মধ্যে রবিউল সবার ছোট। চরাঞ্চলের অবহেলিত এলাকায় বিদ্যালয় না থাকায় একসময় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বাবার সঙ্গে মাঠের কাজ থেকে শুরু করে পেশাদার কাজ ও করত সে। কিন্তু পড়াশোনার প্রতি গভীর আগ্রহ কখনোই নিভে যায়নি তার মনে।একদিন প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক মো. আ. কাদের তার প্রতিভা ও আগ্রহ দেখে তাকে বিদ্যালয়ে ভর্তি করান। এরপর থেকেই রবিউলের জীবনে বদলে যায় দৃশ্যপট। শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে সে।

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয় রবিউল। এ সাফল্য তাকে আত্মবিশ্বাসী করে তোলে। এরপর সে ‘প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ পায়, যা তার শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করে।শিক্ষাবৃত্তির সহায়তায় সে ভিতরবন্দ ডিগ্রি কলেজে ভর্তি হয় এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে আবারও জিপিএ–৫ অর্জন করে সে।

ফল জানার পর আনন্দে আত্মহারা হয়ে যায় রবিউল। ভবিষ্যতে রবিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছে। রবিউলের এই অর্জনে গর্বিত তার পরিবার, শিক্ষক ও চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

কুড়িগ্রাম নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]