বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, বি ক্ষো ভ ও সমাবেশ অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি স্কুল, কারিগরি, মাদরাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীরা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতকরা উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু তাদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। উপরন্তু আন্দোলনরত শিক্ষক নেতাদের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা দুঃখজনক। তারা অবিলম্বে দাবি বাস্তবায়ন ও গ্রেফতারকৃত শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের প্রতি দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত শিক্ষক পরিষদ, উলিপুর, কুড়িগ্রাম।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]