বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‎কোরআন অবমাননার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ দুর্জয় হাসান ।। নাগেশ্বরী


‎
‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বাদ আছর কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
‎
‎বক্তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পালের দ্বারা সংঘটিত কোরআন অবমাননার ঘটনাকে ঘৃণ্য ও ন্যক্কারজনক বলে উল্লেখ করেন।


‎
‎ তারা বলেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বক্তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
‎
‎বিক্ষোভ মিছিলটি কচাকাটা বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হানিফ উদ্দিন (সাবেক অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল মাদ্রাসা), মুফতি মমিনুল ইসলাম (খতিব, কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদ), মাওলানা রিয়াজুল ইসলাম (সুবলপাড়), মাওলানা কফিল উদ্দিন (ইমাম, কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদ), মাওলানা মইনুল ইসলাম (ইমাম, কচাকাটা বাজার জামে মসজিদ) জনাব মোঃ আলেফ উদ্দিন (আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কচাকাটা থানা) সহ এলাকার অসংখ্য আলেম-ওলামা ও সাধারণ মানুষ।
‎
‎বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে উঠবে। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন এবং ধৈর্য ও সংযমের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

কুড়িগ্রাম নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]