বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে আট বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, চরম ভোগান্তিতে এলাকাবাসী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রসুলপুর–চুনিয়ারপার সড়কের একটি সেতু আট বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। দীর্ঘ সময়েও সেতুটি মেরামত বা পুনর্নির্মাণ না করায় শিক্ষার্থী, নারী, রোগী ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের বন্যায় ভেঙে যাওয়া সেতুটি এখনো পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে উলিপুর, চিলমারী ও আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলা শহরের হাসপাতাল মোড় থেকে বড়ুয়া তবকপুর হয়ে রসুলপুর–চুনিয়ারপার মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করেছিল। সড়কের প্রায় পাঁচ কিলোমিটার দূরে বড়ুয়া তবকপুর বাজার সংলগ্ন স্থানে নির্মিত সেতুটি ২০১৮ সালের ভয়াবহ বন্যায় ধসে পড়ে। এরপর থেকে সংযোগ সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেখানে সৃষ্টি হয় বিশাল গর্ত।

বর্তমানে ওই সেতু-সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। প্রায় তিন কিলোমিটার পথ এখন মানুষকে হেঁটে বা বিকল্প পথে যেতে হচ্ছে। উলিপুর প্রান্ত থেকে আসা যাত্রীরা কেউ ড্রামের ভেলা, কেউবা কৃষিজমির আইল ধরে অন্য প্রান্তে পারাপার হচ্ছেন। এতে প্রতিদিনই নারী, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে চরম ঝুঁকি ও দুর্ভোগে।

তবকপুর এলাকার শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, “যখন পানি বেশি থাকে, তখন ভয় লাগে কখন যে পানিতে পড়ে যাই। মাঝে মাঝে স্কুলেই যেতে পারি না।”


স্থানীয় গৃহবধূ রাহেনা বেগম (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সেতুটা কয়েক বছর ধইরাই এইভাবে ভাঙা পড়ে আছে। গর্ভবতী বা অসুস্থ কাউরে নেওয়া যায় না। অনেক কষ্টে যেতে হয় হাসপাতালে। হামার সেতুটা ঠিক কইরা দেয় না ক্যান?”
অটোচালক আমিনুল ইসলাম (৭০) বলেন, “আট বছর ধইরা সেতু ভাঙা পড়ে আছে। রোগী নিয়া অ্যাম্বুলেন্সও আসতে পারে না। এখন ১০-১৫ কিলোমিটার ঘুরে হাসপাতালে নিতে হয়। এই কষ্ট কবে শেষ হইবো আল্লাহই জানে।”


স্থানীয় স্কুলশিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন,“এই সড়ক দিয়ে তবকপুর, থানাহাট, রানীগঞ্জসহ কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। ২০১৮ সালে ভেঙে যাওয়ার পর বহুবার তদবির করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। শিশুরা ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে স্কুলে যায়— এটাই বাস্তবতা।”

উলিপুর উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, “সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।”


এদিকে, এলাকাবাসীর অভিযোগ— প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর এলাকার মানুষ।

স্থানীয়দের একটাই দাবি— “আমাদের সেতুটা যেন দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ করা হয়।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]