
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের অর্ক, সভাপতি মোঃ আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হাসান রেজুয়ান ফুলেল শুভেচ্ছা জানান সাইফুর রহমান রানাকে।
তাদের সাথে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা ছাত্রদল নেতৃবৃন্দকে দলের সাংগঠনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
এর আগে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল স্বাক্ষরিত ২৩-০৮-২০২৫ তারিখের এক বিজ্ঞপ্তিতে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়, যা ২২-০৯-২০২৫ তারিখে প্রকাশিত হয়।
নবগঠিত আংশিক কমিটিতে রয়েছেন সভাপতি: মোঃ আমিনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের অর্ক, সহ-সভাপতি: মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রাশেদ, আরজু আখতার রাসেল, সাধারণ সম্পাদক: মোঃ মুরাদ হাসান রেজুয়ান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ শাহরিয়ার ওয়াসীম ,যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মোসলেম উদ্দিন হৃদয়, মোঃ শাহজালাল হোসেন সাজু, মোঃ আবু কায়েস কাকন সাংগঠনিক সম্পাদক: মোঃ জাওয়াদ আনোয়ার দপ্তর সম্পাদক: মোঃ রাসেল আহমেদ হৃদয়, ক্রীড়া সম্পাদক: মোঃ সানজিদ আলম সাফল্য, প্রচার সম্পাদক: মোঃ আশিকুর রহমান, সদস্য: মোঃ আল মামুন, মোঃ আল ফাতেহ জীবন, মোঃ হাশেম আলী। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :