বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান কে অব্যাহতি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আরিফুল ইসলাম রিগন ।। হামার কুড়িগ্রাম

বিতর্কিত নানান কর্মকাণ্ডে সমালোচিত এবং দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মে জড়িত কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা বিএনপি।

আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বিএনপি নেতা আনিছুর রহমান। দলের প্রভাব খাটিয়ে তদবির ও মামলা বাণিজ্যসহ এক জামায়াত কর্মীর ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ছাড়াও স্থানীয় একটি কলেজের অফিস সহকারী হয়েও দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় একটি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ বাগিয়ে নেন তিনি। আদালতের আদেশ থাকার পরও ওই মাদ্রাসার অফিস সহকারীর এমপিওভুক্তির প্রক্রিয়া আটকিয়ে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ছেলেকে দিয়ে রাজারহাট উপজেলার স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে লাঞ্ছিত ও হুমকি দেন তিনি। এ নিয়ে থানায় জিডি করাসহ জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেন সাংবাদিক আসাদ।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আনিছুরের নানান কর্মকাণ্ডে সমালোচনা সৃষ্টি হলে ঘটনা তদন্ত কমিটি করে জেলা বিএনপি। তদন্ত কমিটির প্রতিবেদন ও সার্বিক অভিযোগ আমলে নিয়ে বিএনপি নেতা তাকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘ভাবমূর্তি ক্ষুণ্ন করায় দলীয় শৃঙ্খলা রক্ষায় আনিছুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কারও অপকর্মের দায় দল বহন করবে না।’

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]