বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মোস্তাফিজুর রহমান ।। কুড়িগ্রাম

জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অগণিত মানুষের অংশগ্রহণে প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে ভিন্ন ভিন্ন শ্লোগানে মুখরিত হয় জেলা শহরের সড়ক মহাসড়ক। বিক্ষোভ মিছিলটি জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষ পাড়াস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সমাবেশে মিলিত হয়।

তীব্র রোদে সেখানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হামিদ। জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ জহুরুল হকের সঞ্চালনায় এবং আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ। অস্থায়ী মঞ্চের সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

বিজ্ঞাপন

বক্তব্য দানকালে জেলা আমীর বলেন জুলাই সনদের আইনগত ভিত্তিতে পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন হতেই হবে। তিনি বলেন আমরা আর কোনো জোর জবস্তীর পাতানো নির্বাচন দেখতে চাই না। এখানে উল্লেখ্য যে, এতো পরিমাণ লোকজনের সতস্ফুত অংশ গ্রহণ ছিল যে, কুড়িগ্রাম কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বরে পৌঁছার পরও মিছিলের শেষ প্রান্ত কলেজ মাঠেই ছিল।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]