বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভে ৫ দফা দাবি পেশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তারা নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরাতন সোনালী ব্যাংক চত্বর এবং জামায়াতে ইসলামী তিস্তা রোডস্থ অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী, অধ্যক্ষ খলিলুর রহমান, শুরা সদস্য ও কর্মপরিষদের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের জাকারিয়া। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হামিদ জেহাদী, সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক বাবলু, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ ইউনুস আলী, মুফতি আব্দুর রহমান ও মাওলানা আবু তালেব প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]