বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের যুবক ইকো লিডার্সে জিতলো ১ লাখ টাকা, আইডিয়া উইনার তার টিম বর্ডারলেস

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটের হাসান জিহাদীর পরিবেশবান্ধব উদ্যোগ ইকো লিডারস এর ৩য় কোহর্টে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে দ্য আর্থ থেকে আইডিয়া বাস্তবায়নের জন্য ১ লাখ টাকার প্রি-সিড ফান্ডিং অর্জন করেছে এই উদ্যোগ।

গত ২২ তারিখে শুরু হওয়া ইকো লিডার্স প্রশিক্ষণে অংশ নেন কুড়িগ্রামের হাসান জিহাদী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে অভ্যন্তরীন গ্রুপে আইডিয়া শেয়ারের প্রতিযোগিতা হয়, যেখানে হাসান জিহাদীর টিমের নাম ছিলো বর্ডারলেস ডট জোন, যারা প্রান্তিক উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যকার বর্ডার ভাঙ্গতে চায় এবং তাদের মধ্যকার সেতু হয়ে সরাসরি মার্কেটপ্লেসে সবুজ উদ্যোক্তাদের পন্য বিক্রয়ের ব্যবস্থা করতে চায়।

বিজ্ঞাপন

উদ্যোক্তার ভাষ্যমতে, এটি কেবল শুরু। স্থানীয় টেকসই ব্যবসা ও জলবায়ুবান্ধব উদ্যোগগুলোর জন্য একটি দীর্ঘস্থায়ী সেতু গড়ে তোলাই মূল লক্ষ্য। এর মাধ্যমে যুবক-যুবতী ও নারীদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং পরিবেশবান্ধব পণ্যের জন্য বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অনলাইন ও অফলাইনে উদ্যোক্তাদের সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আমাদের টিমের নেতৃত্ব দেয়ার জন্য আমি কৃতজ্ঞ ফাহিম ভাইয়ের প্রতি। পাশাপাশি দ্য আর্থ এর শরৎ ভাই, সবুর ভাই এবং মুর্শিদা আপুকে ধন্যবাদ জানাই তাঁদের অব্যাহত উৎসাহের জন্য।”

প্রথমবারের মতো এ ধরনের কোনো আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিয়ে নির্বাচিত হওয়াকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী ৪৫ দিনে বাংলাদেশের একটি গ্রামীণ জেলায় এই আইডিয়ার পাইলটিং শুরু হবে বলে জানান।

নিজ এলাকার তিস্তাপাড়ের গল্প, গান ও সুখ-দুঃখ দেশের বিভিন্ন জেলার যুবকদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]