ক্রীড়া শক্তি, ক্রীড়া বল — এই স্লোগানকে সামনে রেখে এবং “মাদক ছেড়ে খেলতে চল” আহ্বানে উলিপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন /
ক্রীড়া শক্তি, ক্রীড়া বল — এই স্লোগানকে সামনে রেখে এবং “মাদক ছেড়ে খেলতে চল” আহ্বানে উলিপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী ধামশ্রেণী মাঠে আজ দুপুর ৩টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচটির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, উলিপুর উপজেলা শাখা। খেলাকে কেন্দ্র করে মাঠে ভিড় জমায় এলাকার ক্রীড়াপ্রেমী জনতা। খেলোয়াড়দের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে মাঠে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যের।

এ আয়োজনকে ঘিরে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন—এ ধরনের ক্রীড়া উদ্যোগ যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।