
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান মোঃ সাদ্দাম হোসেন সম্প্রতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে পাচপীর ডিগ্রি কলেজে নিয়োগ লাভ করেছেন।
তিনি নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের মোঃ আব্দুস সামাদ ও মোছাঃ গুলশানা বেগমের পুত্র। সাদ্দাম হোসেন কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তার এই অর্জনে কলেজ পরিবারসহ এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আমাদের মেধাবী শিক্ষার্থী মোঃ সাদ্দাম হোসেন শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রভাষক (দর্শন) পদে উত্তীর্ণ হয়ে পাচপীর ডিগ্রি কলেজে নিয়োগ লাভ করেছেন। তাঁর এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।”
স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহলও এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :