মোশাররফ হোসেন || হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন, উপজেলা অফিসার্স ক্লাবে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক।
গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক কুড়িগ্রামের আহ্বায়ক এম রশিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের সহকারী প্রকৌশলী মারজান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশনআরা প্রমুখ।
বিজ্ঞাপন
ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক সহ প্রতিনিধিদের জেলার বিভিন্ন নদ-নদীতে চলমান প্রকল্পগুলোর বিষয়ে প্রশ্নোত্তর পর্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন তথ্য প্রদান করেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা নদ-নদীর পরিচর্যা, ভাঙন রোধ ও স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। পাশাপাশি পরিবেশ রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়েও আলোচনা গুরুত্ব পায়।
পোস্ট টি পড়া হয়েছে : 337
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নভেম্বর 4, 2026
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]