বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দুর্গাপূজা উদযাপনকে ঘিরে রাজারহাটে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন || রাজারহাট


আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আলোচনায় জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাদেবীর শুভ অর্চনা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্বে থাকবেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সভায় আরও উল্লেখ করা হয়, রাজারহাট উপজেলার মোট ১৩১টি পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, “প্রতি বছর রাজারহাট উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবারও আমরা প্রশাসনের সহযোগিতায় সকল মণ্ডপে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে চাই। নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে পূজার আনন্দ আরও বাড়বে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]