বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট উপজেলায় সদ্য যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন || রাজারহাট


বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবাগত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি খাজা মঈন উদ্দিন কুটিয়াল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী গোলজার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।”

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সিনিয়র সভাপতি মাষ্টার মোঃ রুহুল আমীন, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপদেষ্টা এডভোকেট আহাম্মদ আলী, জেলা সেক্রেটারী ইমরান বিন সোলায়মান, উপজেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে সমাজের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংবর্ধনা ও উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা সামগ্রী গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]