এনামুল হক সরকার || রাজারহাট
রাজারহাট বাজারে ওষুধের মান, এন্টিবায়োটিক রেজিস্টার ও লাইসেন্স নিশ্চিত করতে পাঁচটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ।
বিজ্ঞাপন
জরিমানা করা ফার্মেসিগুলো হলো— মা মেডিসিন কর্ণার, সিফা ফার্মেসি, শাহীন মেডিসিন কর্ণার, আশা ফার্মেসি ও খন্দকার ফার্মেসি। এদের বিরুদ্ধে “ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩” এর ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. হাফিজুর রহমান এবং রাজারহাট থানা পুলিশ সদস্যরা।
মোবাইল কোর্ট পরিচালনার পরে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধ কেনার সময় মেয়াদ ও সঠিক মূল্য যাচাই করার পাশাপাশি রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক কেনা-বেচা এড়ানো উচিত। যেকোনো অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করুন।”
পোস্ট টি পড়া হয়েছে : 517
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]