এস.এস.সি ব্যাচ-২৫ এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৩:১১ অপরাহ্ন /
এস.এস.সি ব্যাচ-২৫ এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক

এস.এস.সি ব্যাচ-২৫ এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মন্ডলহাট উচ্চ বিদ্যালয় মাঠে। জমজমাট এ উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নয়ক কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উলিপুর, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষকবৃন্দ ও এস.এস.সি ব্যাচ-২৫ এর সদস্যরা। অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের ক্রীড়া আয়োজনকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক উল্লেখ করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।

উদ্বোধনী খেলায় স্বাগতিক মন্ডলহাট দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে ৩-০ গোলে পরাজিত করে। খেলার শুরু থেকেই স্বাগতিক দলের খেলোয়াড়রা দারুণ ছন্দে খেলতে থাকে এবং একের পর এক আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে। তিনটি গোলই দর্শকদের মাঝে উচ্ছ্বাসের জোয়ার বইয়ে দেয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এস.এস.সি ব্যাচ-২৫ এর পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি চলবে আগামী কয়েকদিনব্যাপী এবং বিভিন্ন এলাকার একাধিক দল এতে অংশগ্রহণ করবে।

এই আয়োজন কেবল ক্রীড়া নয়, বরং বন্ধুত্ব, সম্প্রীতি ও এলাকার ক্রীড়াচর্চার অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।