বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে ২ বিঘা জমির আমন ফসল নষ্ট করলো প্রতিপক্ষ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২ বিঘা জমির রোপা আমন ফসলের ক্ষেত ট্রাক্টর দিয়ে হালচাষ করে নষ্ট করেছে প্রতিপক্ষ। পরে চাষ দেয়া ট্রাক্টরটি আটক করেছে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ এরশাদ আলী ব্যাপারী। পরে আটক কৃত ট্রাক্টর স্থানীয় ইউপি চেয়ারম্যানের মারফত থানায় দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত মহির উদ্দিন ব্যাপারীর ছেলে এরশাদ আলী ব্যাপারী ও মৃত আব্বাছ আলী ব্যাপারীর ছেলে আনছার আলী ব্যাপারী পরিবারের সাথে রায়গঞ্জ বাজারের রোকন চৌধুরী, রবিউল ইসলাম চৌধুরী এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া এলাকার আজিজার রহমান মানিক চৌধুরীদের সাথে ৫ একরের অধিক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। তবে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপারীপারা এলাকার ওই জমি এরশাদ আলী ব্যাপারী ও আনছার আলী ব্যাপারী গং ভোগদখল করে আসছে।

বিজ্ঞাপন

দখলভোগের প্রেক্ষিতে চলতি আমন মৌসুমেও ওই জমিতে এরশাদ আলী ব্যাপারী রোপা আমন চাষ করেন। চাষকৃত ওই আমন ধান হওয়ার সময় হয়েছে। এ অবস্থায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রবিউল ইসলাম চৌধুরী, রোকন চৌধুরী, মৃত সাবান আলী মিস্ত্রি’র ছেলে মিজানুর রহমান, মতিউর রহমান, আমিনুর রহমান, আব্দুর রহিম মিস্ত্রি, আমিনুর রহমানের ছেলে আশরাফুলসহ ১০-১২জন নারী পুরুষ তাদের লোকজন লাঠি শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে জমি জবর দখলের চেষ্টা করে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে ২ বিঘা জমির ফুল আসা ধান ক্ষেত গুড়িয়ে দিয়ে ফসল নষ্ট করে দেয়। এ অবস্থা দেখে ক্ষতিগ্রস্থ এরশাদ আলীর পরিবারসহ এলাকার লোকজনের চোখে পড়লে তারা ফসল নষ্ট করতে বাধা প্রদান করেন। এ সময় মিজানুর রহমানসহ তাদের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার হুমকী প্রদান করেন। পরে আরও লোকজন জড়ো ট্রাক্টর আটক করলে প্রতিপক্ষ লোকজনসহ ট্রাক্টরের ড্রাইভার ট্রাক্টর রেখে পালিয়ে যায়।


স্থানীয়রা জানান দীঘদিন যাবৎ এই দ্বন্দ চলে আসছে। আর এরশাদ ব্যাপারীরা ধান লাগালেই চৌধুরী পক্ষের লোকজন রাতের আঁধারে এসে কীটনাশক ছিটিয়ে পাকা ধানও নষ্ট করে দেয়। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ এরশাদ আলী জানায়, ধারদেনা করে ধানের চারা রোপন করেছিলেন তিনি। কিন্তু ফুল আসা ধানের চারাগুলো চৌধুরীবাড়ি ও মিজানুরের লোকজন ট্রাক্টর দিয়ে নষ্ট করে ফেলেছে। এখন সর্বশান্ত তিনি। তিনি আরও জানান এর আগেও অনেকবার এসব জমির শীষ বের হওয়া ধানী জমিতে কীটনাশক ছিটিয়ে নষ্ট করেছেন তারা। কিন্তু কখনও এর বিচার পাননি। তাই এর সুষ্ঠু বিচার কামনা করেন এরশাদ আলী ও তার পরিবার।


এদিক ঘটনার দিন আটক করে রাখা ট্রাক্টর পরদিন রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক্টরটি তার জিম্মায় নিয়ে চৌকিদারের মাধ্যমে থানায় জমা দিয়েছেন। এ ব্যাপারে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল বলেন, সরেজমিন তদন্ত করে দেখেছি প্রায় ধান আসার ফসলগুলো ট্রাক্টর দিয়ে নষ্ট করা হয়েছে। ঘটনাটা আসলে ন্যাক্কারজনক। ঘৃণিত কাজ। এটা মানুষের উপর অত্যাচার করা ছাড়া আও কিছুই নয়। এটা মানুষের বিবেকে নাড়া দেয়ার মতো একটা ঘটনা। আর আটককৃত ট্রাক্টরটি স্থানীয়দের সাথে নিয়ে তাদের সাথে কথা বলে আমার জিম্মায় নিয়ে থানায় জমা করা হয়েছে।


নাগেশ্বরী থানার এএসআই শিমুল চন্দ্র বর্মন বলেন, অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে সরেজমিন ঘুরে দেখেছি। ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওসি স্যার রংপুরে আছেন। স্যার আসার পর দুই পক্ষ চাইলে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে বসে মিমাংসা করা হবে। আর ট্রাক্টরটি রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান নিয়ে থানায় জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]