বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে নিয়ম বহির্ভূত খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়মবহির্ভূতভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন খাদ্য বান্ধব কর্মসূচীর তিন পরিবেশক।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম পয়েন্টে পরিবেশক হাবিবুর রহমান,ডাংরাহাটে পরিবেশক নুরে আলম ছিদ্দিকী ও সুকদেব পয়েন্টের পরিবেশক মহুবুর রহমান খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত সুবিধাভোগীর মাঝে সরকারি আদেশ বহির্ভূত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চাল বিতরণ করেন।

বিজ্ঞাপন

নিয়ম বহির্ভূত বিতরণে সাংবাদিকদের অনুসন্ধানের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পরিবেশন কক্ষ বন্ধ করে সটকে পড়েন তারা। পালানোর সময় ডাংরাহাটের পরিবেশক নুরে আলম ছিদ্দিকীর দেখা মিললেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের চাল ও ওজনে কম দেওয়ার মাধ্যমে বাড়তি মুনাফা করার উদ্দেশ্যেই এভাবে নিয়ম ভেঙে বিতরণ করা হয়।

রতিগ্রাম বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর পরিবেশক হাবিবুর রহমান বিতরণের সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল ট্যাগ কর্মকর্তার এন্ট্রি করা কয়েকজনকে চাল বিতরণ করেছি।আজকের তারিখে সুবিধাভোগীর কার্ডে স্বাক্ষর ও সীল দেয়া সম্পর্কে জানতে চাইলে? বলেন তারিখ বা ক্যালেন্ডারে ভুল করতে পারে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আবু তাহের বলেন, “আজ চাল দেওয়ার কোনো সরকারি নির্দেশনা ছিল না। যারা নিয়ম ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজারহাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিসিএফ মোছা: মাসুদা বেগম বলেন,বৃহস্পতিবার বিতরণ ছিলনা,গত মাসের বাজেট শেষের দিকে বিতরণ করা হয়েছে, ওই ধারাবাহিকতায় আজকে বিতরণ করেছে।নিয়ম বহির্ভূত বিতরণ ও অনিয়ম দুর্নীতি দেখা দিলে কি পদক্ষেপ গ্রহণ করবেন জানতে চাইলে ? তিনি পরিবেশক’কে ব্যাখা তদল করব।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]