বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে লাইন থেকে পড়ে যায় ট্রেন। আকস্মিক লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।

বিজ্ঞাপন

মুহূর্তেই এলাকাজুড়ে ছুটে আসে আশপাশের মানুষ। সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়।

পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এসময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।’

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়।

অনন্তপুর এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, ‘হললিয়া ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা থাকায় সম্ভবত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ব্রিজের ওপরে একদম পাটাতনের ধার ঘেঁষে ট্রেনে চাকা গিয়েছে। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ‘রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

সান্তাহার রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে ইতিমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে।

পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।’ ছয় ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ ফের শুরু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]