মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রাম জেলার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যকে উপজেলাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।
তিনি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, পুলিশ সদস্যসহ সবার আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভূরুঙ্গামারীর অবস্থান আরও সুসংহত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ইউএনও বলেন, “জন্ম নিবন্ধন একজন নবজাতকের মৌলিক নাগরিক অধিকার। অত্র উপজেলার প্রতিটি নবজাতকের জন্ম নিবন্ধন কার্যক্রম দ্রুততম সময়ে এবং হয়রানিমুক্তভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি এ ব্যাপারে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন এবং জানান, ভুরুঙ্গামারীর প্রতিটি নবজাতকের জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার।
পোস্ট টি পড়া হয়েছে : 295
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]