কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বুধবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান-এর নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত থেকে শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে হাতে হাতে তুলে দেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও মো: মিজানুর রহমান চৌধুরী।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রব-এর সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট (বোতল), মেয়েদের পার্স ও কলমদানি। এসব উপকরণ পেয়ে আনন্দিত হয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠগ্রহণে আরও আত্মনিবেশ করতে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহ জোগাবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]