বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা আহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন || রাজারহাট
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজারহাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ (সাবেক ইউপি সদস্য)। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা শহরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালি শেষে নিজ নিজ এলাকায় ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনের শরীরে বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে তারা আশঙ্কামুক্ত আছেন। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে রাজারহাট উপজেলা ও ইউনিয়ন কৃষক দল, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং আহত নেতাদের পাশে দাঁড়ান। তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন দলীয় নেতারা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]