
মো:মশিউর রহমান মুন
সশিস পাঠাগারের আয়োজনে মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব কনক চন্দ্র রায়।
আলোচক তাঁর বক্তব্যে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সক্রিয় পাঠক ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে পাঠাগারের কার্যক্রম আরও প্রাণবন্ত হয়ে উঠবে
আপনার মতামত লিখুন :