বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে প্রতিবেশীর কাছে ধ*র্ষ*ণে*র চেষ্টার শিকার ৫ বছরের শিশু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়, রাজারহাট

রাজারহাট উপজেলায় এক প্রতিবেশীর বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টায় রাজারহাট থানার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ (কাঞ্চিপারা) গ্রামের এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

শিকার হয়েছে একই ইউনিয়নের মোঃ রঞ্জু ইসলাম টিটু ও মোছাঃ কল্পনা খাতুন দম্পতির ৫ বছর বয়সী কন্যা মোছাঃ রিয়া মনি। অভিযুক্ত তারই প্রতিবেশী ও ‘চাচা’ বলে পরিচিত মোঃ রানা মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্কের অবতারণা করে রানা মিয়া প্রায়ই তার অটো রিকশায় করে শিশুটিকে বিভিন্নজায়গায় ঘুরিয়ে আনত এবং তার জন্য চানাচুর, বিস্কুট, কলা ইত্যাদি কিনে দিত। ঘটনার দিন সকালে শিশুটির পরিবারের কেউ বাড়িতে না থাকায় রানা মিয়া তাকে পিয়ারা খাওয়ার লোভ দেখিয়ে নিজের বসতবাড়িতে নিয়ে যায়।

এরপর সে শিশুটিকে তার পাকা শয়নকক্ষে নিয়ে গিয়ে খাটে শুইয়ে তার হাফপ্যান্ট খুলে ফেলে। অভিযোগ অনুযায়ী, রানা মিয়া শিশুটির যৌনাঙ্গে তার পুরুষাঙ্গ প্রবেশ করানোর চেষ্টা করে। এতে শিশুটির যৌনাঙ্গ ফুলে যায় ও ছিঁড়ে যায় এবং সে প্রচণ্ড ব্যথায় চিৎকার ও কান্না শুরু করে। শিশুটির চিৎকার শুনে ভীত হয়ে রানা মিয়া তাকে ছেড়ে দিলে, রিয়া মনি কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে ফিরে ঘটনার কথা তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের জানায়।

ঘটনাটি জানার পর শিশুটি কে অসুস্থ অবস্থায় দেখতে পান। অভিযোগ, অভিযুক্ত পক্ষ প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসা করার চেষ্টা করে।

স্থানীয়রা ঘটনাটিতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার কামনা করেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম জানান, আসামি গ্রেপ্তার হয়েছে থানার কার্য শেষে কুড়িগ্রাম জেলা জেল হাজতে পাঠানো হয়েছে ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]