বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে খাদ্য গোডাউনের সংকট ও পুরাতন ভবনে ঝুঁকিতে শস্য সংরক্ষণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাদ্য গোডাউনে পর্যাপ্ত জায়গা না থাকায় খাদ্যশস্য সংরক্ষণে মারাত্মক সংকট দেখা দিয়েছে। ১৯৭৮ সালে নির্মিত জয়মনিরহাট ইউনিয়নের খাদ্য গোডাউনের তিনটি কক্ষের ধারণক্ষমতা মাত্র দুই হাজার মেট্রিক টন।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের ছাঁদের নানা স্থানে চির ধরেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দেয়াল বেয়ে ভেতরে ঢুকে দেয়াল ও মেঝে স্যাঁতসেঁতে করে ফেলে। এর ফলে চালের মান নষ্ট হয়ে ফ্যাকাশে হওয়া ও পোকা ধরার ঝুঁকি বেড়ে যায়।

বিজ্ঞাপন

গোডাউন থেকে নিয়মিতভাবে বরাদ্দ অনুযায়ী টিসিবিতে ১৩৪ মেট্রিক টন, খাদ্যবান্ধব কর্মসূচিতে (১৫ টাকা কেজি) ৫৫৬ মেট্রিক টন এবং ভিডব্লিউভি কর্মসূচিতে ১০৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি ডিলার চাল তোলার আগে নমুনা (ডিও স্যাম্পল) নিলেও চালের মান নিয়ে অভিযোগ উঠছে।

গোডাউন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, “যদি কোনো চাল বিতরণের সময় পঁচা বা দুর্গন্ধযুক্ত পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে জানাতে হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নিম্নমানের চাল মিশিয়ে বিতরণ বা বিক্রি করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু প্রতিটি বস্তার গায়ে মিলারের নামের সিল থাকে, তাই সহজেই সনাক্ত করা সম্ভব। এছাড়া কিন্তু উপজেলার চাহিদা অনুযায়ী পনেরো হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গোডাউন প্রয়োজন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হামিদুর ইসলাম বলেন, “ভূরুঙ্গামারীর খাদ্য গোডাউনটি জরুরি ভিত্তিতে সংস্কার এবং নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজন।”

স্থানীয়রা বলছেন, দ্রুত নতুন ও আধুনিক গোডাউন নির্মাণ করা না হলে খাদ্যশস্য সংরক্ষণে বড় ধরনের ঝুঁকি দেখা দেবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]