শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

· প্রকাশ: · আপডেট:
সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

মায়ের মৃত্যু, অসুস্থ সন্তানের চিকিৎসা আর সংসারের দায়িত্ব—সব মিলিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন কুড়িগ্রামের উলিপুরের ফেরদৌসী। জীবিকার তাগিদে সাভারের সিআরপি হাসপাতালের সামনে কফি বিক্রি করছেন তিনি। নিজের উপার্জনে সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই নারী।

ফেরদৌসীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। তাঁর বাবা গফুর মিয়া পেশায় রাজমিস্ত্রি। ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্যে বড় হয়েছেন তিনি। সংসারের আর্থিক সংকটের কারণে অনেক স্বপ্নই পূরণ হয়নি তাঁর।

বিজ্ঞাপন

ফেরদৌসীর জীবনের অন্যতম বড় বেদনা মাকে হারানো। তাঁর মা ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করেছেন তিনি। অতিরিক্ত সময় কাজ করেছেন, চেষ্টা করেছেন মাকে সুস্থ করে তোলার। কিন্তু শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারেননি। মায়ের মৃত্যুর পর ছোট ভাইবোনদের দেখাশোনা ও সংসারের দায়িত্বও নিতে হয় তাঁকে।

পরবর্তী সময়ে নিজের সংসার ও সন্তানদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন ফেরদৌসী। তাঁর মেয়ে মিম ও ছেলে ফারদিনকে ঘিরেই এখন সব আশা। তবে ছেলের অসুস্থতা তাঁর জীবনে বাড়তি দুশ্চিন্তা তৈরি করেছে। ফারদিনের চিকিৎসা, থেরাপি ও ওষুধের খরচ জোগাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাঁকে।

ফেরদৌসী জানান, ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছুটেছেন। মানুষের কাছে সহযোগিতাও চেয়েছেন। কখনো সহায়তা পেয়েছেন, আবার কখনো হতাশ হতে হয়েছে। তবুও ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা থামাননি।

বর্তমানে সাভারের সিআরপি হাসপাতালের সামনে নিজ হাতে কফি তৈরি করে বিক্রি করেন তিনি। কখনো কয়েক কাপ কফি নিয়ে বের হন, কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে ক্রেতার অপেক্ষা করেন। এই কাজ করতে তাঁর কোনো লজ্জা নেই বলে জানান ফেরদৌসী। তাঁর কাছে সৎ উপার্জনই সবচেয়ে বড় সম্মান।

তিনি বলেন, কোনো দিন কফি ভালো বিক্রি হয়, আবার কোনো দিন সারাদিন পরিশ্রম করেও সামান্য আয় হয়। সেই টাকা দিয়ে সংসারের খাবার, নিজের থাকা এবং সন্তানের চিকিৎসার খরচ চালাতে হয়। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবার কাজে নামেন তিনি।

ফেরদৌসীর ভাষ্য, তিনি কারও কাছে করুণা চান না। নিজের পরিশ্রমে বেঁচে থাকতে চান। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া এবং ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও আশা ছাড়েননি ফেরদৌসী। তাঁর বিশ্বাস, একদিন পরিস্থিতির পরিবর্তন হবে। যতদিন শরীরে শক্তি থাকবে, ততদিন সৎ পথে কাজ করে সন্তানদের জন্য লড়াই চালিয়ে যাবেন। এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

নভেম্বর ১৩, ২০২৬

মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় […]

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

নভেম্বর ১৩, ২০২৬

রাজারহাট প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই তিন বিভাগে প্রথম হয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাঁরা হলেন কামিল প্রথম বর্ষের […]

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তায় বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তায় বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

নভেম্বর ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর বালুতে থাকা ভারী খনিজ পদার্থ বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা যাচাই করবে সরকার। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি লাভজনক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে খনিজ উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল […]