বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও মিলছে না ক্রেতা; লোকসানে কৃষক

· প্রকাশ:
হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও মিলছে না ক্রেতা; লোকসানে কৃষক
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের হিমাগারগুলোতে পড়ে রয়েছে হাজার হাজার মেট্রিক টন আলু। অথচ বাজারে ক্রেতার সংকট থাকায় প্রতি কেজি আলু মাত্র ১১ থেকে ১২ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর পেছনে ২০ টাকার বেশি ব্যয় হলেও বিক্রি করতে হচ্ছে অর্ধেক দামের কাছাকাছি। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

কৃষক ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি হওয়ায় শুরু থেকেই বাজারে সরবরাহের চাপ ছিল। এর সঙ্গে যোগ হয়েছে খালি বস্তার সংকট ও বাড়তি দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধি। ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাম না বেড়ে বরং দিন দিন কমেছে।

বিজ্ঞাপন

তাঁদের ভাষ্য, প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণ করতেই খরচ হয়েছে ৯ টাকার বেশি। উৎপাদন খরচ, বস্তা, পরিবহন ও অন্যান্য ব্যয় যোগ করে প্রতি কেজিতে মোট খরচ দাঁড়িয়েছে ২০ টাকারও বেশি। অথচ এখন ১১-১২ টাকায় বিক্রি করেও লোকসান কমানো যাচ্ছে না। ঋণ ও হিমাগারের ভাড়া পরিশোধ করতে গিয়ে অনেককে বাড়তি অর্থ জোগাড় করতে হচ্ছে।

হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক আব্দুল্লাহ বলেন, ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছিলেন। কিন্তু বর্তমান বাজারদরে বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। এর সঙ্গে হিমাগার ভাড়া, বস্তা ও অন্যান্য খরচ যোগ হওয়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, এ অঞ্চলে আলুর উৎপাদন বেশি। কিন্তু একসঙ্গে বিপুল পরিমাণ আলু বাজারে আসায় দাম পড়ে গেছে। এখন হিমাগার থেকে আলু বের করার চাপ বাড়লেও পাইকারের দেখা মিলছে কম।

হিমাগারে আলুর কেজি ১১ টাকা, তবুও মিলছে না ক্রেতা; লোকসানে কৃষক

রোকন মিয়া বলেন, ১১-১২ টাকা কেজি দরে আলু বিক্রি করে কৃষকের কোনো লাভ হচ্ছে না। অনেকে ঋণ করে আলু উৎপাদন ও সংরক্ষণ করেছেন। দ্রুত বাজারদর না বাড়লে তাঁদের লোকসানের বোঝা আরও বাড়বে।

বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, চলতি বছর তাঁদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ছয় হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে। এখনো পাঁচ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত রয়েছে। অবিক্রীত আলুর মধ্যে প্রায় এক হাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য অনুকূল হওয়ায় উৎপাদন বেশি হয়। উৎপাদন খরচও তুলনামূলক কম। এ কারণে কৃষকেরা ব্যাপকভাবে আলু চাষ করেন। তবে একই সময়ে বেশি আলু উৎপাদিত হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে হিমাগারে বিপুল পরিমাণ আলু সংরক্ষিত রয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারদর বাড়ানো সম্ভব হলে কৃষকদের ভোগান্তি কমবে এবং হিমাগারে থাকা আলু নষ্ট হওয়ার আশঙ্কাও কমবে।

উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় আলুচাষিদের মধ্যে হতাশা বাড়ছে। এ পরিস্থিতিতে কৃষকের লোকসান কমাতে বাজারজাতকরণ, সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]