বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী নিহত; স্ত্রী গুরুতর আহত

· প্রকাশ: · আপডেট:
কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী নিহত; স্ত্রী গুরুতর আহত
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম পৌরসভার টাউন হল চত্বরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মনসুর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী পৌর এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন ছয় আনিপাড়ার বাসিন্দা। তিনি টাউন হলের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন
কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী নিহত; স্ত্রী গুরুতর আহত
নিহত মনসুর আলী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সানি সেখানে মাদক সেবন করতে গেলে মনসুর আলী তাঁকে বাধা দেন। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথিরা চলে যান। দুপুরের খাবার নিয়ে স্বামীকে দিতে সেখানে যান তাঁর স্ত্রী মল্লিকা বেগম।

অভিযোগ অনুযায়ী, এ সময় সানি ছুরি নিয়ে মনসুর আলী ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালান। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী নিহত; স্ত্রী গুরুতর আহত
শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ জানান, দুজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানি নামে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · ·

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]