বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুই দিনে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৩৫ হাজার টাকা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কুড়িগ্রামে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুই দিনের এসব অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, ফিজিশিয়ান্স স্যাম্পল বিক্রি ও অ্যান্টিবায়োটিকের নির্ধারিত রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর ২০২৬ তারিখে কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ৩ নভেম্বর শুলকুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিজিশিয়ান্স স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিকের নির্ধারিত রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

নভেম্বর 5, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে দাসিয়ারছড়ার কামালপুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকায় মাদকমুক্ত […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 22

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]