মো. মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী বিদ্যাকানন এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পিংকি (বাচ্চু) পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
নিহত শিশুর নাম মনিকা মালি (৬)। আহত ব্যক্তিরা হলেন তার মা আদুরি বালা (২৩), বাবা অনন্ত মালি (২৬) এবং অটোরিকশাচালক মোজাম্মেল (২৯)।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অনন্ত মালি জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁরা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ত্রিমোহনীতে ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় পৌঁছালে ‘পিংকি’ পরিবহনের একটি ঢাকাগামী নৈশকোচ তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। আহতের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের আরো খবর
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী












