বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চিলমারীতে দেড় কোটি টাকার সড়কে বালুর বদলে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

চিলমারী প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বালুর বদলে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।

সড়কটির নির্মাণকাজ সরেজমিনে দেখে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক ব্যক্তি বলেন, “সব জায়গায় যে খারাপ, তা নয়; ভালো-খারাপ মিশ্রণ আছে।”

স্থানীয় বাসিন্দা মহুবর রহমান বলেন, কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অনিয়ম করছেন। কাজ ফেলে রাখায় চলাচলে দুর্ভোগ হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি বেশিদিন টিকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এলজিইডি সূত্রে জানা গেছে, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা-সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিআরআরআইআইপি) আওতায় থানাহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ব্যাপারীর হাট পর্যন্ত সড়কের ৯৫০ থেকে ২ হাজার ৩৫০ মিটার অংশ উন্নয়নের কাজ চলছে। এতে বরাদ্দ ১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৭১৭ টাকা। কাজটি করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। চলতি বছরের ১৩ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো তা চলমান।

বালুর পরিবর্তে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়ে চিলমারী উপজেলা উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, “বালুর জায়গায় ডাস্ট দিয়ে রাস্তা খারাপ করেছে। ডাস্ট যেটা দেওয়া হয়েছে, সেটা সরানো হবে।”

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া ও অন্যান্য অভিযোগের বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জগবন্ধু রায় বলেন, সরেজমিনে না দেখে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তিনি কাজের স্থান পরিদর্শনের পর বিস্তারিত জানাবেন।

কুড়িগ্রামের আরো খবর

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]