বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই, রংপুরে ভর্তি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদ (৪০) নামে এক বিকাশ ও রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। নুর মোহাম্মদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় শাহা ফিলিং স্টেশনসংলগ্ন একটি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নুর মোহাম্মদ দেওয়ানের খামার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। ওই এলাকায় নয়ন টেলিকম স্টোরে তিনি বিকাশ ও রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। ফিরতে দেরি হওয়ায় তাঁর মা খোঁজ নিতে বের হন। পরে রাস্তার মোড়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে ঘটনা ঘটায় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না বলে পরিবারের ভাষ্য।

আহত ব্যক্তির বাবা আকবর আলীর অভিযোগ, হামলাকারীরা নুর মোহাম্মদের মাথা ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর কাছে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তাঁকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হাসপাতালে নুর মোহাম্মদের খোঁজ নিতে যান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]