বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তায় নজরদারি জোরদার এসআরবি-১৩-এর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করে ব্যাটালিয়নটি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলামসহ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে মেজর সাইফুল ইসলাম জানান, এসআরবি-১৩-এর তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম জেলার ৫৬৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন। রংপুরের এসআরবি-১৩ কন্ট্রোল রুমের মাধ্যমে পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

গুজব ও যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার করা উচিত নয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে এসআরবি-১৩-এর কর্মকর্তারা জেলার অন্যান্য উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে যান।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]