কুড়িগ্রাম প্রতিনিধি
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং পরিবার ও সমাজের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকি সম্পর্কে ধারণা রাখা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা মনে করেন, পারিবারিক পর্যায় থেকে সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি সম্মিলি






