
মোঃ মশিউর রহমান বিপুল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুড়িগ্রাম।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবনের কনফারেন্স রুমে -ডা,মাহাফুজার রহমান মারুফের সভাপতিত্বে ও ডা.রাকিবুল হাসান বাঁধনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়- উপস্থিত ছিলেন ডা:শফিকুল ইসলাম, ডা,রাফি ডা,মিলন, ডা,সাকু ডা,নাজমুল ডা, আলামিন,ডা, সৌরভ ডা, মামুন ডা,মিম ডা, মনিরা,ডা, নুরুল হুদা ডা,আখতারুজ্জামান-ও আরো অনেক চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা,মাহাফুজার রহমান মারুফ বলেন, ফ্যাসিবাদ আমলে খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু দেশবাসীর দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো সুস্থ আছেন। আমরা সবসময় তার সুস্বাস্থ্য কামনা করছি।
আপনার মতামত লিখুন :