ডেস্ক নিউজ
Doctors Association of Bangladesh (DAB) কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ডা. মাহফুজার রহমান মারুফ, সাধারণ সম্পাদক ডা. নুরনবী নয়ন এবং কোষাধ্যক্ষ ডা. রেদওয়ানুল ইসলাম রাফি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কুড়িগ্রামের চিকিৎসক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবায় আরও কার্যকর ভূমিকা রাখাই তাদের অন্যতম লক্ষ্য।

সভাপতি ডা. মাহফুজার রহমান মারুফ, সাধারণ সম্পাদক ডা. নুরনবী নয়ন ও কোষাধ্যক্ষ ডা. রেদওয়ানুল ইসলাম রাফি ড্যাবের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন।






