ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলরুমে এ সভা হয়।

গত (১১ আগস্ট) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিস্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবনির্বাচিত আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় সদ্য ঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ, এছাহাক আলী, মোখলেছুর রহমান, খলিলুর রহমান পলাশ, আমিনুর রহমান হৃদয়, সদস্য কাজী নিজাম উদ্দিন, মিজানুর রহমান শিকদার ও আসাদুল হক মঈনু।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।