বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, বৃত্তিপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসায় ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য দেন মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রফেসর আমজাদ হোসেন ও মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া মাদ্রাসার অভিভাবক ও অভিভাবক সদস্যরাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটানো জরুরি। একটি শিশুর ভবিষ্যৎ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; একজন শিক্ষার্থীকে আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত নজর দিতে হবে।

তিনি আরও বলেন, সন্তানদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পাশাপাশি তাদের পড়াশোনা, আচরণ ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। অভিভাবকরা সন্তানদের পর্যাপ্ত সময় দিলে এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন আরও সহজ হবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অভিভাবকরা মনে করেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]