ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। অভিযানে মাদককারবারি হিসেবে পরিচিত মতিয়ার রহমান ওরফে মতু-এর পরিত্যক্ত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






