বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সংসদে কচাকাটাকে উপজেলা করার দাবি, উদ্যোগ নিতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুলের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটা থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংসদে বক্তব্যে এমপি মো. আনোয়ারুল ইসলাম বলেন, কচাকাটা একটি বৃহৎ এলাকার প্রশাসনিক ও নাগরিক সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। থানাটিকে উপজেলায় উন্নীত করা হলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজ হবে এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কচাকাটাকে উপজেলায় উন্নীত করা হলে এলাকার অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে। বৃহৎ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

এ সময় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে কচাকাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]