বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় উলিপুরে বিএনপির আনন্দ মিছিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবীর রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উলিপুরে বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর নির্দেশে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পোষ্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, সাবেক বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ছাবেদ আলী, মিজানুর রহমান প্রমুখ।
‎
‎বক্তারা, দলের দুঃসময়ের কাণ্ডারি রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উচ্ছাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামের মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]