বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে মাদকবিরোধী আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি এনসিপি এমপি আতিক মুজাহিদের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

স্টাফ রিপোর্টার | ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মুজাহিদ। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আতিক মুজাহিদ বলেন, “কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট দেশে থাকবে না। আওয়ামী লীগকে যেভাবে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে, ঠিক একইভাবে ইন্ডিয়ার প্রোডাক্ট মাদককেও পুশব্যাক করে দিতে হবে।” তিনি নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক আন্দোলনে তিনি সবসময় পাশে থাকবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কার করা উচিত। একই সঙ্গে মাদক ব্যবসা বা বিস্তারের সঙ্গে প্রশাসনের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের তালিকা তৈরিরও আহ্বান জানান তিনি।

আলোচনা সভার আগে বালারহাট বাজার থেকে একটি মাদকবিরোধী গণমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সীমান্তঘেঁষা বালারহাট-ফুলবাড়ী সড়কে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মাদক প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য ও জ্যেষ্ঠ প্রভাষক অলিউর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির সামছুল হুদা বাবুল মাস্টার, জেলা এনসিপির সদস্যসচিব মাসুদ রানা, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, ফুলবাড়ী আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদ আলম এবং বালারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী।

নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মুসাব্বের আলী মুসা বলেন, তাদের এ কর্মসূচিতে এলাকার মানুষের ব্যাপক সাড়া মিলছে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষও জানাচ্ছেন, নাওডাঙ্গা ইউনিয়নে বহিরাগত মাদকসেবীদের প্রকাশ্যে মাদক সেবনের প্রবণতা অনেকটাই কমেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকলে মাদকের বিস্তার আরও নিয়ন্ত্রণে আসবে এবং ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]