বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে কমছে নদীর পানি, বাড়ছে ভাঙন; আতঙ্কে নদী তীরের মানুষ

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজী, কুড়িগ্রাম সদর

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে কয়েকদিন ধরে বৃদ্ধি পাওয়া কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি এখন কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে নদীতীরবর্তী মানুষের মধ্যে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি ৫ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত কমেছে। কিন্তু একই সময়ে এসব নদীর অন্তত ৩০টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। এতে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অনেক নিম্নাঞ্চলের কৃষিজমি এখনও পানির নিচে রয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক জমশেদ আলী জানান, তার এক বিঘা জমির পটলক্ষেত এখনও ধরলার পানিতে তলিয়ে আছে। দ্রুত পানি না নামলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।

কৃষি বিভাগ বলছে, পানি দ্রুত নেমে গেলে নিমজ্জিত ফসলের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তবে পানি সরে যাওয়ার পর জমির পরিচর্যায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বলেন, ভারী বৃষ্টিপাত না থাকায় নদ-নদীর পানি কমছে এবং বন্যার আশঙ্কাও অনেকটা কেটে গেছে। তবে জরুরি বরাদ্দের অভাবে সব ভাঙনকবলিত এলাকায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ বলেন, ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]