Site icon হামার কুড়িগ্রাম

৫৩ বছরের জঞ্জাল পরিষ্কার করে কল্যাণরাষ্ট্র গড়তে চাই: আশরাফ আলী আকন

উপজেলা প্রতিনিধি, উলিপুর

উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, *“দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরেও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কেবল তাদের, যারা নষ্ট রাজনীতিকে লালন করেছে। ইসলামী রাজনৈতিক দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।”

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, “ভোট চুরি দিয়ে বাংলাদেশের রাজনীতির সূচনা। এরপর শুরু হয় সম্পদ লুটপাট। বাপ চোরের খনি আবিষ্কার করেছিলেন, আর মেয়ে হাসিনা ডাকাতের খনি আবিষ্কার করেছেন।”

অধ্যাপক আকন অভিযোগ করে বলেন, “জনগণের টাকা, কৃষক-শ্রমিকের ঘাম ঝরানো অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ৫৩ বছরে যাদের কারণে দেশে জঞ্জাল সৃষ্টি হয়েছে, সেই জঞ্জাল কেটে আমরা একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”

সমাবেশে উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার, জেলা সভাপতি আলহাজ্ব শাহাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানি এবং জামায়াতে ইসলামী উলিপুর শাখার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ আরও অনেকে।

Exit mobile version