Site icon হামার কুড়িগ্রাম

২৭ এপ্রিল কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা — জরুরি নির্দেশনা জারি

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি-২০২৬) এর লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

 

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, মাঠ পর্যায়ে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের সকাল ০৭:০০ ঘটিকার মধ্যেই পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত থাকতে হবে। এরপর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় সকল চেকিং কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত নিয়মে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে।

 

পরীক্ষার্থীদের সময়ানুবর্তিতা বজায় রেখে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version